সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন যুবলীগের কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন মহারাজ। অগ্রগামী সামাজিক সাংস্কৃতি গোষ্ঠী গতকাল শনিবার বিকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা দেয়। এছাড়া সংগঠনটি বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ আরো ৯ জনকে সম্মাননা প্রদান করে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান বিচারপতি মো. ফজলুল করিম। সাবেক সচিব সৈয়দ মার্গুব মোরশেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা চেম্বারের সভাপতি মো. সবুর খান, ভাষা সৈনিক ড. জসীমউদ্দিন আহমেদ, মো. শহীদুল্লাহ হারুন ও মো. মাহফুজুর ইসলাম রঞ্জু।
