প্রথম জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক পাট প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা মো. মোছলেম উদ্দিন খানের (৮৫) দাফন গতকাল শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় তিনি গত বৃহস্পতিবার রাতে রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ কন্যা রেখে গেছেন। তার গ্রামের বাড়ি গড়পাড়া হাইস্কুল মাঠে গতকাল জানাজা অনুষ্ঠিত হয়। সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে বাদ জোহর অনুষ্ঠিত হয় তার আরেকটি জানাজা। মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এ.বি. এম আনোয়ারুল হক, সাবেক সাংসদ ও মন্ত্রী হারুণ-অর-রসিদ খান মুন্নু, সাবেক সাংসদ ও মুক্তিযুদ্ধের সংগঠক মফিজুল ইসলাম খান কামাল প্রমুখসহ বিশিষ্টজন এতে অংশগ্রহণ করেন। রাষ্ট্রীয় মর্যাদায় মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে তাকে দাফন করা হয়।
