ছয় মাস পরও সন্ধান মেলেনি

আপডেট : ২৩ নভেম্বর ২০১৩, ২২:২০
ছয় মাস পরও সন্ধান মেলেনি ভুপেন সরকারের (৪০)। এ ব্যাপারে মোহাম্মদপুর থানায় তার স্ত্রী মিতা সরকার বাদী হয়ে একটি সাধারণ ডাইরি (জিডি) করেছেন। সিরাজগঞ্জের সেনভাঙ্গাবাড়ি গ্রামের বাসিন্দা ভুপেন সরকার। তার পিতার নাম রাজেন্দ্র নাথ সরকার। জিডিতে বলা হয়, গত ১৮ মে থেকে পরিবারের সঙ্গে ভুপেন সরকারের কোন যোগাযোগ নেই। বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালালেও কেউ তার অবস্থান সম্পর্কে কিছু জানাতে পারেনি।