মহানবীর (সা.) রওজা মোবারকে ফাতেহা পাঠ প্রধানমন্ত্রীর

আপডেট : ২৩ নভেম্বর ২০১৩, ২৩:০১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সৌদি আরবের মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র রওজা মোবারকে ফাতেহা পাঠ করেছেন। তিনি মসজিদে নববীতে এশার নামাজ আদায় করেন, নফল নামাজ পড়েন এবং ফজরের নামাজ আদায় করেন। তিনি মুসলিম উম্মাহ এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন। প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা তাঁর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে তিনদিনের সফর শেষে গতকাল দেশের উদ্দেশ্যে রওয়ানা হন।