প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

আপডেট : ২১ মে ২০১৯, ১৯:৪৩

মডেল প্রশ্ন

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট   [দ্রষ্টব্য : ডান পাশের উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।]      পূর্ণমান : ১০০

 

১.সংক্ষেপে উত্তর লেখ :          ২x ১৫ = ৩০

(ক) মুজিবনগর সরকার গঠিত হয়েছিল কেন?

(খ) মুক্তিযুদ্ধের সময় তুমি ‘ইন্টেলিজেন্স গ্রুপের’ সদস্য হলে কী করতে?

(গ) বাংলায় ইংরেজদের আগমন ঘটে কেন?

(ঘ) বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলায় কী প্রভাব পড়েছিল?

(ঙ) মহাস্থানগড় কত বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করে?

(চ) বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির মাধ্যমে জীবিকা নির্বাহ করে কেন?

(ছ) বাংলাদেশের দুইটি বৃহত্ শিল্পের নাম লেখ।

(জ) সামগ্রিকভাবে আমাদের পরিবেশ ও জলবায়ুর উপর ক্ষতিকর প্রভাব পড়ার মূল কারণ কী?

(ঝ) জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বেড়ে যাওয়ায় কী ঘটছে?

(ঞ) মানবাধিকার কাকে বলে? কবে ‘মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র’ অনুমোদন হয়?

(ট) বেগম রোকেয়া কীভাবে মহিয়সী নারীতে পরিণত হন?

(ঠ) দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে আমরা কী করতে পারি?

(ড) মাতৃতান্ত্রিক বলতে কী বোঝ?

(ঢ) জাতিসংঘ কত সালে গঠিত হয়? বিশ্ব শান্তি ও নিরাপত্তার দায়িত্ব কার?

(ণ) কর্মক্ষেত্রে সকলেই গুরুত্ব বুঝতে পারবে কীভাবে?

২.সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর (যেকোনো বারটি) :       ১ x ১২ = ১২

(ক) মুক্তিযুদ্ধের সময় ঢাকা— সেক্টরের অধীনে ছিল।

(খ) ব্রিটিশরা— সালে এই উপমহাদেশ ছেড়ে চলে যায়।

(গ) ইংরেজরা এদেশে রাজত্ব করে—বছর।

(ঘ) ‘ছিয়াত্তরের মন্বন্তর’— জন্য পরিচিত।

(ঙ) উয়ারী-বটেশ্বর—জেলায় অবস্থিত।

(চ) জাতীয় অর্থনীতির শতকরা— ভাগ কৃষি থেকে আসে।

(ছ) জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশের প্রায়—মানুষ গৃহহীন।

(জ) সাধারণত—বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে।

(ঝ) অটিস্টিক শিশুরা শারীরিকভাবে—।

(ঞ) একটি দেশের উন্নয়নের মূলে রয়েছে—।

(ট) সতর্ক হয়ে রাস্তায় চললে— প্রতিরোধ করা সম্ভব।

(ঠ) অধিকাংশের মতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণকে— বলে।

(ড) ত্রিপুরাদের মোট— দফা আছে।

(ঢ) জাতিসংঘের— শাখা আছে।

৩. বামপাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লেখ :     ২ x ৫ = ১০

৪. যেকোনো আটটি প্রশ্নের উত্তর লেখ :       ৬ x৮ = ৪৮

               বামপাশ

    ডানপাশ

(ক) এদেশে ব্রিটিশ শাসন চলে

(খ) বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়  

(গ) ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল

(ঘ) ‘ভাগ কর শাসন কর’ নীতি গ্রহণ করে

(ঙ) বাংলায় নবজাগরণ ঘটে

(চ) ইংরেজি ১৭৭০ সালে

(ক) ইংরেজরা

(খ) ১৯৪৭ সাল পর্যন্ত

(গ) ফরাসিরা

(ঘ) বাংলা ১১৭৬ সালে

(ঙ) অষ্টাদশ শতকে

(ছ) উনিশ শতকে

(ক) বাংলাদেশের প্রথম সরকারের নাম কী? এ সরকার গঠন করা হয় কেন? মুজিবনগর সরকারের তিনটি সফলতা লেখ।   ১ + ২ + ৩ = ৬

(খ) কত সালে পলাশির যুদ্ধ হয়েছিল? পলাশির যুদ্ধ কেন হয়েছিল? পলাশির যুদ্ধের চারটি ফলাফল লেখ।            ১ + ১ + ৪ = ৬

(গ) সোনারগাঁও কোন নদীর তীরে অবস্থিত? প্রাচীন বাংলায় সোনারগাঁওকে রাজধানী করা হয়েছিল কেন? সোনারগাঁও এর ঐতিহ্য রক্ষায় আমাদের তিনটি করণীয় লেখ।         ১ + ২ + ৩ = ৬

(ঘ) মৌলিক চাহিদা কী? মৌলিক চাহিদা পূরণ করা গুরুপূর্ণ কেন? মৌলিক চাহিদার উপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব লেখ। ১ + ২ + ৩ = ৬

(ঙ) খরা বলতে কী বোঝায়? বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয় কেন? খরার তিনটি ফলাফল লেখ।       ১ + ২ + ৩ = ৬

(চ) আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালন করা হয়? রাশিয়ায় নারীরা কত সালে নারী দিবস পালন করে? ১৮৫৭ সালে নারীদের দ্বারা পরিচালিত আন্দোলনের মূল লক্ষ্য লেখ।   ১ + ১ + ৪ = ৬

(ছ) গণতন্ত্র কী? গণতন্ত্র প্রয়োজন হয় কেন? তোমার বিদ্যালয়ে গণতন্ত্র চর্চার তিনটি উপায় লেখ।           ১ + ২ + ৩ = ৬

(জ) অটিস্টিক শিশুর তিনটি বৈশিষ্ট্য লেখ। শিশু অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ লেখ।         ৩ + ৩ = ৬

(ঝ) First Aid অর্থ কী? গ্যাসের চুলা ব্যবহারের পর কী করা উচিত? বাড়িতে দুর্ঘটনার হাত থেকে তুমি কীভাবে নিজেকে রক্ষা করবে চারটি বাক্যে লেখ। ১ + ১ + ৪ = ৬

(ঞ) জাতিসংঘের দুইটি প্রশাসনিক শাখার নাম লেখ। জাতিসংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল চারটি বাক্যে লেখ।           ২ + ৪ = ৬