চোর বটে!

আপডেট : ২৩ নভেম্বর ২০১৩, ২৩:১৮
চুরি করতে নানা পদ্ধতি অবলম্বন করতেই হয়। কারণ চুরি করে ধরা পড়লে চোরের ‘যোগ্যতার’ অভাব আছে বলতে হবে। তাই চুরির যোগ্যতা প্রমান করতে পরনের প্যান্টের ভেতর ১৩ বোতল মদ নিয়ে পলায়ন করে কেরামতি দেখিয়েছে এক চোর! যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই ব্যক্তি ফোর্ট মায়ারসে নামের একটি মদের দোকানে যায়। রাতে তারা দোকানের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে। আর এর মধ্যেই কার্যসিদ্ধি করে তারা। একজন এক এক করে প্যান্টের ভেতর ১৩ বোতল মদ লুকিয়ে ফেলে! কিন্তু প্রযুক্তির এই যুগে মানুষকে ফাঁকি দেওয়া গেলেও যন্ত্রটির চোখ এড়ানো সম্ভব নয়। চুরির এই মজার দৃশ্য চোরের মতোই সেখানে সেট করা সিসিটিভি ক্যামেরা তুলে ফেলে। আর ক্যামেরা চালু করার পরই দেখা যায় চোরকে। পুলিশ জানায়, তারা চোরকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেন। তবে চোরের পরিচয় জানতে পারেনি পুলিশ!