প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পাঠ প্রস্তুতি : ইসলাম ও নৈতিক শিক্ষা

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ১৯:৫১
শূন্যস্থান পূরণ করো প্রশ্ন: আমাদের পূবর্বতী উম্মতদের ওপর — ফরজ ছিল। উত্তর: আমাদের পূবর্বতী উম্মতদের ওপর রোজা ফরজ ছিল। প্রশ্ন: সাওম পালনের মূল উদ্দেশ্য হলো — অর্জন করা । উত্তর: সাওম পালনের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা । প্রশ্ন: তাকওয়া মানে আল্লাহকে — করা । উত্তর: তাকওয় মানে আল্লাহকে ভয় করা । প্রশ্ন: আত্মসংযম ও আত্মশুদ্ধির উত্কৃষ্ট উপায় হলো — । উত্তর: আত্মসংযম ও আত্মশুদ্ধির উত্কৃষ্ট উপায় হলো সাওম। প্রশ্ন: সাওমকে আত্মরক্ষার — বলা হয়। উত্তর: সাওমকে আত্মরক্ষার ঢাল বলা হয়। প্রশ্ন: সাওম হচ্ছে —স্বরূপ। উত্তর: সাওম হচ্ছে ঢাল স্বরূপ। প্রশ্ন: —পালনের মাধ্যমে মানুষ পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠে। উত্তর: সাওম পালনের মাধ্যমে মানুষ পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠে। প্রশ্ন: সাওম পালনে অনেক — প্রয়োজন। উত্তর: সাওম পালনে অনেক ধৈর্যের প্রয়োজন। প্রশ্ন: — মাসকে ধৈর্যের মাস বলা হয়। উত্তর: রমজান মাসকে ধৈর্যের মাস বলা হয়। প্রশ্ন: সাওমের মাসকে ফজিলতের দিক দিয়ে — বিভক্ত করা হয়েছে। উত্তর: সাওমের মাসকে ফজিলতের দিক দিয়ে তিনভাগে বিভক্ত করা হয়েছে। প্রশ্ন: সাওম একমাত্র ... জন্য নিবেদিত। উত্তর: সাওম একমাত্র আল্লাহরই জন্য নিবেদিত। প্রশ্ন: রমজান মাসে এশার সালাত আদায়ের পর ... সালাত আদায় করতে হয়। উত্তর: রমজান মাসে এশার সালাত আদায়ের পর তারাবির সালাত আদায় করতে হয়। প্রশ্ন: তারাবির সালাত ... রাকাত। উত্তর: তারাবির সালাত বিশ রাকাত। প্রশ্ন: তারাবির সালাত আদায় করা ...। উত্তর: তারাবির সালাত আদায় করা সুন্নত। প্রশ্ন: জাকাত শব্দের অর্থ ...। উত্তর: জাকাত শব্দের অর্থ পরিচ্ছন্নতা। প্রশ্ন: ইসলামের রুকন ...। উত্তর: ইসলামের রুকন পাঁচটি। প্রশ্ন: সালাতের পরেই ... গুরুত্ব বেশি । উত্তর: সালাতের পরেই জাকাতের গুরুত্ব বেশি । প্রশ্ন: .... দিলে দাতার অন্তর কৃপণতার কলুষতা থেকে পবিত্র হয়। উত্তর: জাকাত দিলে দাতার অন্তর কৃপণতার কলুষতা থেকে পবিত্র হয়। প্রশ্ন: জাকাত দিলে .... ব্যবধান কমে যায়। উত্তর: জাকাত দিলে ধনী - গরিবের ব্যবধান কমে যায়। প্রশ্ন: সম্পদের মালিকানা ...। উত্তর: সম্পদের মালিকানা আল্লাহর । প্রশ্ন: নিসাব মানে নির্ধারিত—। উত্তর: নিসাব মানে নির্ধারিত পরিমাণ । প্রশ্ন: মাসারিফ অর্থ ব্যয়ের —। উত্তর: মাসারিফ অর্থ ব্যয়ের খাতসমূহ । প্রশ্ন: যাদের জাকাত দেয়া হয় তাদেরকে বলে জাকাতের —। উত্তর: যাদেরকে জাকাত দেয়া হয় তাদেরকে বলে জাকাতের মাসারিফ । প্রশ্ন: কেবলমাত্র — শ্রেণির লোককে জাকাত দেয়া যায়। উত্তর: কেবলমাত্র আট শ্রেণির লোককে জাকাত দেয়া যায়। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন: এবাদত কাকে বলে ? উত্তর: ‘এবাদত ’ শব্দের অর্থ আনুগত্য , দাসত্ব, বন্দেগি ইত্যাদি। আল্লাহর আনুগত্য স্বীকার করে তাঁর যাবতীয় আদেশ , নিষেধ মেনে চলাকে এবাদত বলে । প্রশ্ন: আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন ? উত্তর: আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তাঁর এবাদত করার জন্য। প্রশ্ন: ইসলামের রুকন কয়টি ও কী কী ? উত্তর: ইসলামের রুকন পাঁচটি অর্থাত্ পাঁচটি রুকনের ওপর ইসলাম প্রতিষ্ঠিত। রুকন মানে খুঁটি। ইসলামে পাঁচটি রুকন হলো : ১. ইমান ২. সালাত ৩. জাকাত ৪. হজ ৫. সাওম প্রশ্ন: পাঁচ ওয়াক্ত সালাতের নাম লেখো। উত্তর: পাঁচ ওয়াক্ত সালাতের নাম হলো: ১. ফজর ২. জোহর ৩. আসর ৪. মাগরিব ৫. এশা ।