এসএসসি পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ১৯:৫১
নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য নির্বাচিত কিছু তথ্য তৃতীয় অধ্যায় (গতি) ১. গড় দ্রুতি = ২. তাত্ক্ষনিক দ্রুতি, ৩. প্রতিকটি এর পরে স্থাপিত রাশিটির পরিবর্তন নির্দেশ করে। ৪. বেগ, সরণ, t= সময়। ৫. দ্রুতি ও বেগের মাত্রা, ৬. দ্রুতি ও বেগের একক ms-2 ৭.০০ c তাপমাত্রা বায়ুতে শব্দের বেগ 332ms-2। ৮. শব্দ নির্দিষ্ট দিকে সব সময় সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে বলে এটি সুষম বেগের উদাহরণ। ৯. একমাত্রিক গতির ক্ষেত্রে শুধুমাত্র বেগের মানের পরিবর্তনেই বেগের পরিবর্তন ঘটে। ১০. দূরত্ব সময় লেখে x- অক্ষ বরাবর সময় ও y অক্ষ বরাবর সময় নেয়া হয়। ১১. দূরত্ব-সময় লেখের যেকোন বিন্দুতে অংকিত স্পর্শকের ঢাল ঐ বিন্দুতে বেগ নির্দেশ করে। ১২. সুষম বেগের ক্ষেত্রে সময়-দূরত্ব লেখ হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা। ১৩. অসমবেগের ক্ষেত্রে সময়-দূরত্ব লেখ একটি বক্ররেখা। ১৪. শুধু মান অথবা শুধু দিক অথবা মান ও দিক উভয়ের পরিবর্তনে বেগ পরিবর্তিত হয়। ১৫. দ্রুতি হল বেগের মান। ১৬. নির্দিষ্ট দিকের দ্রুতিই বেগ। ১৭. ত্বরণ, ১৮. সরল পথে চলমান বস্তুর সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ধনাত্মক ত্বরণ এবং সময়ের সাথে বস্তুর বেগ হ্রাসের হারকে ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলে। ১৯. ত্বরণের মাত্রা LT-2ও একক ms-2 ২০. অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ হচ্ছে সুষম ত্বরণ। ২১. খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু সুষম মন্দনে উপরের দিকে উঠতে থাকে। ২২. খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর বেগ প্রতি সেকেন্ডে ৯.৮ ms-2 কমতে থাকে। ২৩. মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ প্রতি সেকেন্ডে ৯.৮ ms-2 বাড়তে থাকে। ২৪. বেগ-সময় লেখ চিত্রে x- অক্ষ বরাবর সময় ও y অক্ষ বরাবর বেগ স্থাপন করা হয়। ২৫. বেগ-সময় লেখ চিত্রে যেকোন বিন্দুতে অংকিত স্পর্শকের ঢলে ঐ বিন্দুতে ত্বরণ নির্দেশ করে।