শিক্ষা সংবাদ

মানসম্পন্ন শিক্ষা গ্রহণে বিশেষ অবদানের স্বীকৃতি

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ১৯:৫৩
“The Majestic Five Continents Award For Quality & Excellence” দ্য ম্যাজেস্টিক ফাইভ কন্টিনেন্টস্ অ্যওয়র্ড ফর কোয়ালিটি একসেলেন্স পদক পেল বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক। সম্প্রতি ” OtherWays Management & Consulting, France কর্তৃক দ্য ম্যাজেস্টিক ফাইভ কন্টিনেন্টস্ অ্যওয়র্ড ফর কোয়ালিটি একসেলেন্স (“The Majestic Five Continents Award For Quality & Excellence”) পদকে ভূষিত হয়েছে বাংলাদেশের সর্ববৃহত্ স্টুডেন্ট কনসালটিং ফার্ম “বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক। বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশী শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা গ্রহণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গত ১৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে Grand Hotel Kempinski, Geneva, Switzerland OtherWays Management & Consulting কর্তৃক সুইজারল্যান্ড এর জেনেভায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের প্রধান নির্বাহী লায়ন এম.কে বাশার পিএমজেএফ এর হাতে তার প্রতিষ্ঠান “বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক” এর সম্মাননা পদক তুলে দেয়া হয়। বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এই পুরস্কার পাওয়ায় OtherWays Management & Consulting এর প্রেসিডেন্ট-নির্বাহী প্রধান Charbel S. Tabet লায়ন এম. কে. বাশারকে অভিনন্দন জানান এবং তাকে একজন শিক্ষা উদ্যোক্তা হিসেবে আখ্যায়িত করেন।