এরা সবাই জীবনের রঙিন দিনগুলো কাটিয়েছেন নিকট আত্মীয়-পরিজনের সাথে। জীবনের অর্জন, অবদান আর পরিশ্রমের সবটুকু দিয়েও রাঙিয়েছেন স্বামী সন্তানের জীবন। কিন্তু জীবন সায়াহ্নে পাননি তাদের সাহচার্য। আশ্রয় হয়েছে বৃদ্ধাশ্রমে। সেখানেই তারা জীবনের নতুন সঙ্গী খুঁজে দিনাতিপাত করছেন। কখনো আলাপচারিতায় উঠে আসছে অতীতের স্মৃতি আবার কখনো বিনোদনে মিলেছেন তারা সবকিছু ভুলে গিয়ে। ছবি তুলেছেন সাইফুল ইসলাম
