একই সাথে একাধিক ব্যক্তির নানা ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে কোনো সংগীত সৃষ্টির প্রচেষ্টাই সাধারণ্যে অর্কেস্ট্রা নামে পরিচিত। আর এ ধরনের কোনো অর্কেস্ট্রায় সবচেয়ে বেশি বাদ্যযন্ত্রীর উপস্থিত থাকার রেকর্ডটি সম্প্রতি হয়ে গেল ২০১৩ সালের কুইন্সল্যান্ড মিউজিক ফেস্টিভ্যালে। কুইন্সল্যান্ডের ব্রিসবেনে অবস্থিত সানকর্প স্টেডিয়ামে এদিন জ্যাজ মিউজিশিয়ান জেমস মরিসনের নেতৃত্বে এদিন ৬ মিনিট ৮ সেকেন্ড স্থায়ী একটি মিউজিক মিডলেতে অংশ নেন ৭,২২৪ জন বাদ্যযন্ত্রী। আর এই মিডলেতে পঞ্চাশ হাজারেরও বেশি ধারণক্ষমতার স্টেডিয়ামে তারা বাজিয়ে শোনান ‘ওয়াল্টিং মাটিলডা’, ‘ওড টু জয়’ এবং ‘উই উইল রক ইউ’-এর কম্পোজিশন।
