জোকস

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ২০:৩৫
 ক্লাসের পেছনের বেঞ্চে বসে অনেকক্ষণ থেকেই স্যারের কথা না শুনে ঘুমাচ্ছিল সান্তা। কিন্তু বিষয়টা একসময় চোখে পড়ে গেল ক্লাস টিচারের। তিনি সান্তাকে কান ধরে টেনে তুলে জিজ্ঞাসা করলেন— :কী রে, আমি এদিক দিয়ে ক্লাসে পড়াচ্ছি আর তুই ঘুমাচ্ছিস কেন? :না মানে, আপনি এত সুন্দর করে গল্পটা পড়াচ্ছিলেন যে আমার ঘুম এসে গিয়েছিল। :আমার গল্পে যদি ঘুমই আসবে তাহলে ক্লাসের আর সবাই ঘুমাচ্ছে না কেন? :আসলে ওরা তো আপনার গল্পটা মন দিয়ে শুনছেই না!  সর্দারজি এক বারে যেয়ে অনেকক্ষণ থেকেই এক কোণে বসে মদ্যপান করছিলেন আর একটু পর পর মাথার চুল ধরে টানছিলেন। সে সময় বারে মদ খেতে আসা আরেক লোক বহুক্ষণ থেকেই সর্দারের এই কাণ্ড দেখছিলেন। একসময় আর কৌতূহল সামলাতে না পেরে সর্দারের দিকে এগিয়ে গেলেন তিনি। জানতে চাইলেন— :সর্দারজি কিছু মনে না করলে একটু বলবেন কি আপনি পান করতে বসে এভাবে মাথার চুল ধরে একটু পর পর টানাটানি করছেন কেন? সর্দারজি :আর বলো না রে ভাই। এতদিন ধরে একটা মেয়েকে দূর থেকে পছন্দ করে আসছি। আর আজ মেয়েটা প্রথম দেখাতেই কি না আমাকে সরাসরি না বলে দিল। তাই মেয়েটার কথা ভুলতেই এখানে এসেছিলাম। অথচ কী কাণ্ড দেখ! যে মেয়েটার কথা ভুলতে চাইছি এখন সেই মেয়েটার নামটাই মনে করতে পারছি না। তাই রাগে দুঃখে মাথার চুল ছিড়ছি আর কি!