ফরিদপুর চ্যাম্পিয়ন

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ২০:৫৪
আবার শিরোপা পেয়েছে ফরিদপুর জেলা। ১৯৯২ সালে শেষবার যুব হকির শিরোপা জয় করেছিল ফরিদপুর। এরপর মাঝে একবার বিকেএসপির সাথে ফাইনাল খেলে রানার্সআপ হয়েছিল। কিন্তু শিরোপা জয় করতে পারেনি। অবশেষে গতকাল অগ্রণী ব্যাংক ২৪তম জাতীয় যুব হকি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ফরিদপুর জেলা।গতকাল হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ফরিদপুর জেলা ৪-০ গোলে রাজশাহী জেলাকে হারায়। গোল করেছেন মোস্তাফিজুর রহমান ২, সালমান সাদিক ও মইনুল ইসলাম। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অগ্রণী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড: খন্দকার বজলুল হক। বিশেষ অতিথি একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও সৈয়দ আব্দুল হামিদ। চ্যাম্পিয়ন দল ৫০ হাজার টাকা রানার্সআপ ২৫ হাজার টাকা এবং খেলায় চ্যাম্পিয়ন দলের মোস্তাফিজুর রহমান ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দশ হাজার টাকা পেয়েছেন।