আখাউড়া-আগরতলা রেল সড়ক নির্মাণ প্রসঙ্গে

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ২১:৪৩
আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলাধীন ১ নম্বর মনিয়ন্দ ইউনিয়নের বাসিন্দা। বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম, আখাউড়া-আগরতলা নতুন রেললাইন স্থাপনের জন্য প্রাথমিক জরিপ কাজ সম্পন্ন হয়েছে। যদি দুই দেশের রেলওয়ে কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বহাল থাকে তবে ১ নম্বর ইউনিয়নের ১,৪,৫,৭.৮,৯ নম্বর ওয়ার্ডের বসতবাড়ি, ভিটা, পুকুর ও ফসলের জমি বিলীন হয়ে যাবে। এতে কৃষক ও শ্রমজীবী মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু কসবা ও আখাউড়া উপজেলার অন্তর্গত বাংলাদেশের রেললাইন বহু জায়গায় ভারত সীমান্ত থেকে ১০০ থেকে ১৫০ মিটার দূরে রয়েছে। ঐ সমস্ত জায়গা দিয়ে রেললাইন স্থাপন করা হলে অথবা এলজিইডি রাস্তার পাশ দিয়ে আখাউড়া-আগরতলার রেললাইন স্থাপন করা হলে এ এলাকার মানুষের বিশেষ কোনো ক্ষতি হবে না। বিষয়টি বিবেচনার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. সামসুল হক ভুঁইয়া, গ্রাম: গোপালপুর, ডাকঘর: কর্নেল বাজার, উপজেলা: আখাউড়া, জেলা: ব্রাহ্মণবাড়িয়া