বিদেশি বিনিয়োগের সবচেয়ে আকর্ষণীয় দেশ ভারত :জরিপ

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ২২:২৯
যুক্তরাষ্ট্র এবং চীনকে ছাড়িয়ে বিনিয়োগের সবচেয়ে আকর্ষনীয় দেশের খেতাব অর্জন করলো ভারত। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে উঠে এসেছে যথাক্রমে ব্রাজিল এবং চীন। বিশ্বখ্যাত জরিপকারী প্রতিষ্ঠান আর্নেষ্ট অ্যান্ড ইয়ংয়ের এক জরিপে এ তথ্য জানা গেছে। খবর পিটিআই’র। বিদেশি বিনিয়োগের দিক থেকে চতুর্থ স্থানে আছে কানাডা এবং পঞ্চম স্থান অধিকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যান্যের মধ্যে রয়েছে, দক্ষিণ আফ্রিকা(৬), ভিয়েতনাম(৭), মিয়ানমার(৮), মেক্সিকো (৯) এবং ইন্দোনেশিয়া (১০)। গত আগষ্টে ভারত সরকার বিভিন্ন ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের জন্য নিয়ম শিথিল করে। বিশেষ করে বহুজাতিক ব্রান্ড এবং টেলিকম খাতে। জরিপকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভারতীয় অনেক কোম্পানি মূল ব্যবসা থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে। আর এটা বিদেশি বিনিয়োগকারীদের ভারতীয় বাজারে বিনিয়োগের দারুণ সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আর বিদেশিদের মধ্যে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জাপান সবচেয়ে বেশি বিনিয়োগ করে। বিশ্বের ৭০টি দেশের বড় কোম্পানিগুলোর ১৬শত জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তাদের উপর এই জরিপ চালানো হয়েছে।