পুলিশ সুপার থেকে ডিআইজি পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বদলির আদেশ জারি করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ মাঝিকে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমানকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার, পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলামকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, চুয়াডাঙার পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরীকে ঢাকা এসবি’র বিশেষ পুলিশ সুপার ও রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার রশীদুল হাসানকে চুয়াডাঙার পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়েছে।
