নৌবাহিনীতে ২০ শীর্ষ কর্মকর্তার পদোন্নতি হয়েছে। এদের মধ্যে ৪ জনকে রিয়ার এডমিরাল পদে ও ১৬ জনকে কমোডর পদে পদোন্নতি দেয়া হয়েছে। গতকাল প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই পদোন্নতির আদেশ জারি হয়।
কমোডর পদ থেকে রিয়ার এডমিরাল পদে পদোন্নতি প্রাপ্তরা হলেন- চট্টগ্রাম নৌবাহিনীর এরিয়া কমান্ডার মো. আকতার হাবিব, ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ফ্যাকাল্টি মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালসের ডীন আবু সাকের মো. আব্দুল বাতেন ও খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ।
ক্যাপ্টেন পদ থেকে কমোডর পদে পদোন্নতি প্রাপ্তরা হলেন- কোস্ট গার্ডের জোনাল কমান্ডার (পশ্চিম) আবিদুর রহমান, চট্টগ্রাম নৌবাহিনীর ফ্রিগেট কামান্ডার বশিরউদ্দিন আহমেদ, নেভাল এভিয়েশনের কমান্ডার মো. আবু আশরাফ, নেভাল অপারেশন পরিচালক মো. মোজাম্মেল হক, চীনে নৌ জাহাজ তৈরির প্রকল্প কর্মকর্তা আব্দুল কালাম মো. ফারুকী হাসান, নেভাল একাডেমীর কমানডেন্ট এম নাজমুল হাসান, ভারতে উচ্চতর প্রশিক্ষণরত মো. মাহবুব উল ইসলাম, স্টাফ কলেজের সিনিয়র ফ্যাকাল্টি মো. রাশেদ আলী, নৌবাহিনীর সমুদ্র জয় ফ্রিগেডের অধিনায়ক মো. নাজমুল করিম কিসলু, চট্টগ্রাম বন্দরে সদস্য মো. শাহজাহান, নৌ সদর দফতরের পরিচালক মো. শফিউল আজম, চীনে নৌ জাহাজ তৈরির প্রকল্প কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, নৌ সদর দফতরের পরিচালক আবু নাসের মো. রেজাউল হক, প্রতিরক্ষা ক্রয় পরিদফতর পরিচালক সৈয়দ সালাউদ্দিন আহমেদ, চীনে উচ্চতর প্রশিক্ষণরত মো. লোকমানুর রহমান ও বিদেশে প্রশিক্ষণরত জিয়া উদ্দিন আলমগীর। স্বাধীনতার পর এক সঙ্গে এত সংখ্যক কর্মকতার পদোন্নতি আর কখনো হয়নি। এটাই প্রথম বলে এক কর্মকর্তা জানান।
