শেখ রেহানা-পঙ্কজ শরণ একান্ত বৈঠক

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ২২:৪২
বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণের সঙ্গে একান্ত বৈঠক করলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। গতকাল রবিবার সন্ধ্যায় পঙ্কজ শরণের বাসভবনে অনুষ্ঠিত এই একান্ত বৈঠক প্রায় দুই ঘন্টা স্থায়ী হয়। বৈঠকে আসন্ন নির্বাচন নিয়ে সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতি আলোচনা হয় বলে কূটনৈতিক সূত্র আভাস দিয়েছে।