এসএসসি পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ১৯:০৬
বাংলা প্রথমপত্র মোস্তাফিজুর রহমান লিটন সিনিয়র শিক্ষক : বাংলা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ পিলখানা, ঢাকা। নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর ৫১। লালন ফকির তাঁর গানে ‘আজব কারখানা’ কথাটিতে কোনটিকে বুঝিয়েছেন? ক) মানবসত্তা খ) মানবচেতনা মানাবদেহ ঘ) মানবহূদয় উদ্দীপকটি পড়ে ৫২ও ৫৩ নং প্রশ্নের উত্তর দাও: ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভুতি কি মানুষ পেতে পারে না!’ ৫২। উদ্দীপকের বক্তব্য কোন কবিতার ভাববস্তুকে নির্দেশ করে?  পরার্থে খ) ধনধান্য পুষ্পভরা গ) মাগো ওরা বলে ঘ) মানুষ মানুষের জন্য ৫৩। উল্লিখিত বক্তব্য সমর্থন করে নিচের যে মন্তব্যকে তা হলো— i. মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ ii.মনের সংকীর্ণতা পরিহারের আহ্বান iii .শ্রেষ্ঠ প্রাণী হিসেবে মানুষের জয়গান কোনটি সঠিক ? (ক) iii (খ) ii ও iii (গ) i ও ii i, ii ও iii ৫৪। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রব কোন বাহিনীর সদস্য ছিলেন ? ক) নৌ  ই. পি. আর গ) বিমান ঘ) সেনা ৫৫। পল্লিসাহিত্য সম্পদের মধ্যে কোনটি অমূল্য রত্নবিশেষ ? ক) উপকথা খ) ছড়া গ) প্রবাদ  পল্লিগান ৫৬। ‘দুরন্ত পথিক’ কথিকাটি কোন গ্রন্থ থেকে গৃহীত? রিক্তের বেদন খ) ব্যথার দান গ) মৃত্যুক্ষুধা ঘ) শিউলিমালা ৫৭। ‘শতদল’ শব্দের অর্থ কী ? ক) কদমফুল  পদ্মফুল গ) জুঁইফুল ঘ) কাশফুল ৫৮। ‘আমি আমার বিষদাতাকে চিনি’— ইমাম হাসান (রা) কীভাবে তাঁর বিষদাতাকে চেনেন? ক) বিষপানের পরপরই জেনেছেন খ) অনুসন্ধানে উদঘাটিত হয়েছে  নিয়তি ও বিচক্ষণতার মাধ্যমে ঘ) কবচ-এর মাধ্যমে উদ্দীপকটি পড়ে ৫৯ ও ৬০ নং প্রশ্নের উত্তর দাও: মীনার বাবা দরিদ্র কৃষক। মীনা স্কুলে যেতে চাইলে ওর বাবা বলে ‘থাউক, মাইয়্যা মানুষের অত ইশকুলে যাওন দরকার নাই। ও ঘরে থউক বরং রাজু ইশকুলে যাউক।’ ৫৯। উদ্দীপকের সাথে ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধের ভাবগত ঐক্য রয়েছে— i.নারীশিক্ষা সম্পর্কে সামাজিক দৃষ্টিভঙ্গিতে ii.শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে সামাজিক দৃষ্টিভঙ্গিতে iii.নারীর পর্দাপ্রথা সম্পর্কিত দৃষ্টিভঙ্গিতে কোনটি সঠিক ? (ক) iii (খ) i ও iii  i ও ii (ঘ) i, ও iii ৬০। বেগম রোকেয়ার কোন উক্তিতে উক্ত ঐক্যের দিকটি ফুটে উঠেছে? ক) আমাদের স্বাধীন, ওজস্বিতা বলিয়া কোনো বস্তু নাই খ) নারীর অন্তর, বাহির, হূদয় সবই দাসী হইয়া পড়িয়াছে  অধিকাংশ লোক শিক্ষাকে কেবল চাকুরী লাভের পথ মনে করে ঘ) আমরা দুর্বল ভুজা, মূর্খ, হীনবুদ্ধি নারী