গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ১৯:৪৮
অনেকটা সারিবদ্ধভাবে একজনের পা আরেকজনের কাঁধে তুলে দিয়ে সে অবস্থায় পুশ-আপ বা বুক ডনের মতো কায়িক পরিশ্রম করটাকেই ইংরেজিতে বলা হয় চেইন পুশ-আপ (আরও ভালোভাবে বুঝতে পাশের ছবিটি দেখুন)। আর এই চেইন পুশ-আপের ক্ষেত্রে সবচেয়ে বেশি মানুষের অংশগ্রহণের রেকর্ডটিই কিছুদিন আগে হয়ে গেল আমেরিকার নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের জ্যাকসনভিলের ক্যাম্প লিজিউন-এ। এদিন সিঙ্গেল ম্যারিন প্রোগ্রাম নামের একটি কার্যক্রমের অংশ হিসেবে অনেকটা মানববন্ধনের মতো করে চেইন পুশ-আপে অংশ নেন মোট ১৩৮ জন প্রশিক্ষণার্থী যা অনায়াসেই ঠাঁই করে নেয় গিনেজের পাতায়।