স্বামী অফিস থেকে ফেরার পর স্ত্রী তার কাছে জানতে চাইলেন—
স্ত্রী :এই কাল তো আমার জন্মদিন। তুমি কোনো গিফট আনোনি?
স্বামী বাইরে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি গাড়ি স্ত্রীকে দেখিয়ে বললেন, ‘ঐ যে দূরে কী দেখতে পাচ্ছো ঐটা বলো তো?
স্ত্রী :একটা হালকা মেরুন রঙের গাড়ি।
স্বামী :হুমম! ঠিক এই রঙেরই একটা দামি নেলপলিশ এনেছি তোমার জন্য!
নাইট শো সিনেমা দেখে বাড়ি ফিরছেন এক লোক। হঠাত্ তিনি দেখলেন, তার আগে একটা মাতাল টলতে টলতে যাচ্ছে। তার একটা পা ফুটপাতের উপরে, একটা পা রাস্তায়। লোকটি এগিয়ে গিয়ে মাতালটাকে রাস্তায় নামিয়ে দিলেন
মাতাল তখন সোজা হয়ে হাঁটতে হাঁটতে বলল, আমি ভেবেছিলাম আমি বুঝি খোঁড়া হয়ে গেছি।
দুই মাতালকে পুলিশ আটকেছে। রাস্তার পাশে দাঁড় করিয়ে দু’জনকেই আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে—
পুলিশ (প্রথম মাতালকে) :তোমার ঠিকানা বল। প্রথম মাতালকে জিজ্ঞেস করল পুলিশ।
প্রথম মাতাল :আমার কোনো নির্দিষ্ট ঠিকানা নাই।
পুলিশ (দ্বিতীয় মাতালকে) :আর তোমার? দ্বিতীয় জনের দিকে ফিরল পুলিশ।
দ্বিতীয় মাতাল :আমি ওর ঠিক ওপরের ফ্ল্যাটটায় থাকি।
ডাক্তারের চেম্বারে ছুটে এলেন এক রোগী।
:প্লিজ, ডাক্তার সাহেব, আমাকে বাঁচান। যখন জেগে থাকি তখন মনে হয় আমার পাশে জিরাফ বসে আছে। কখনও শিম্পাঞ্জি খাওয়ার সময় ভাগ বসাতে চায়। তা ছাড়া হাতি, গণ্ডার, হরিণ তো আছেই। আমি কী করব বলুন ডাক্তার সাহেব।
: আপনি মোটেই চিন্তিত হবেন না, শিগগিরই বাড়িতে একটা খাঁচা কিনে সেটাতে ঢুকে পড়ুন।
