স্পোর্টস রিপোর্টার
পেশাদার লিগে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় পিছিয়ে পড়েও স্বাগতিক বিজেএমসির সাথে ১-১ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনী।
নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে বিরতির কিছু আগে নাইজেরিয়ান স্যামসন ইলিয়াসুর গোলে এগিয়ে যায় রেলিগেশনের লড়াইয়ে থাকা বিজেএমসি। এরপর ৮৪ মিনিটে চট্টগ্রাম আবাহনীর হয়ে সমতা ফেরান গাম্বিয়ান ফরোয়ার্ড মোমোদু বাহ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বেও দল দুটি ড্র করেছিল।
চট্টগ্রামের ক্লাবটি ১৫ ম্যাচে চার জয় ও ছয় ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে। অপরদিকে বিজেএমসি চার ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ১৩ দলের মধ্যে সর্বনিম্ন স্থানে আছে।
এদিকে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ও আরামবাগ ক্রীড়া সংঘের খেলাটি আগের সূচি অনুযায়ী হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে আরামবাগ ও মোহামেডানের খেলাটি বডিলি শিফট হয়। এ কারণে আরামবাগ ও সাইফ স্পোর্টিয়ের খেলাটিও একদিন পিছিয়ে যায়। এটি আজ অনুষ্ঠিত হবে।
আজকের খেলা:
আরামবাগ-সাইফ স্পোর্টিং (ময়মনসিংহ, বিকেল ৪টা)
ব্রাদার্স-মোহামেডান ও রহমতগঞ্জ-শেখ জামাল
(বঙ্গবন্ধু স্টেডিয়াম, বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা)
