রাস্তার গাছ কেটে দোকান ঘর নির্মাণ

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২১:২৮
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও বাজারে সরকারি রাস্তার গাছ কেটে সেখানে দোকান ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচগাঁও বাজারের প্রভাবশালী আব্দুল হাই মোল্লা ও শাহ আলম মোল্লা গংরা সরকারি রাস্তার গাছ কেটে নিয়ে ঐ স্থানে দোকান ঘর নির্মাণ করছে। এ ঘটনায় পুলিশ শনিবার রাতে খালেক মোল্লা নামের ১ জনকে গ্রেফতার করলেও রাতেই ছেড়ে দেয়া হয়। টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন পারভিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।