স্পোর্টস ডেস্ক
জুভেন্তাস কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রি মৌসুম শেষে দল ছাড়ার ঘোষণা দেয়ার পর সামনের মৌসুমে তার উত্তরসূরির খোঁজে নেমে পড়েছে ইতালীয় চ্যাম্পিয়নরা। ইতোমধ্যেই আলোচনায় ওঠে এসেছে হোসে মরিনহো, মরিসিও পচেত্তিনো ও মাওরিজিও সারির নাম।
পাঁচ মৌসুম আগে তুরিনের দলটির ডাগআউটে আসার পর অ্যালেগ্রি জিতেছেন পাঁচটি সিরি’আ, চারটি ইতালিয়ান কাপ ও দু’টি ইতালিয়ান সুপার কাপ। চ্যাম্পিয়ন্স লিগে দুই বার দলকে ফাইনালে নিয়ে গেলেও শিরোপা জেতাতে ব্যর্থ হয়েছিলেন তিনি। পাঁচ মৌসুমে দলটিকে সর্বমোট ১১ টি শিরোপা জেতানো এই কোচ গেল সপ্তাহে বিদায়ের ঘোষণা দেন।
তার বিদায়ের ঘোষণার পরপরই জুভেন্তাসের ভবিষ্যত্ কোচ হিসেবে নানাজনের নাম আলোচনায় উঠে এসেছে। শোনা যাচ্ছে, গেল ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ হারানোর পর সাময়িক অবসরে থাকা হোসে মরিনহো, টটেনহ্যাম কোচ পচেত্তিনো ও চেলসি কোচ মাওরিজিও সারিদের কাউকেই কোচ হিসেবে আনতে পারে ইতালীয় চ্যাম্পিয়নরা। গুঞ্জন আছে সিমোনে ইনজাঘি কিংবা অ্যান্তোনিও কন্তেদের যোগ দেয়া নিয়েও।
সাবেক জুভেন্তাস কোচ মার্সেলো লিপ্পি এক্ষেত্রে মরিনহোর চেয়ে সারি-পচেত্তিনোদেরই এগিয়ে রাখলেন। দুই কোচের দল চেলসি ও টটেনহ্যাম আগামী ২৯ মে ও ১ জুন দু’টি ইউরোপীয় প্রতিযোগিতার ফাইনালে খেলবে।
লিপ্পি জানালেন, ফাইনাল দুটির পরই কোচের নাম ঘোষণা করবে জুভেন্তাস। তিনি বলেন, ‘জুভেন্তাসের মত ক্লাব কেন এখনো অ্যালেগ্রির উত্তরসূরির নাম ঘোষণা করেনি? এটা কঠিন এক সিদ্ধান্ত কিন্তু মনে হচ্ছে তারা কোনো নির্দিষ্ট প্রতিযোগিতা শেষ হবার অপেক্ষা করছে। আমরা দেখবো দলটির কোচ অল ইংলিশ ফাইনালে ব্যস্ত কোচদের থেকেই আসে কি না! তারপরই আমরা বুঝতে পারবো তাদের দেরি করার কারণ কি ছিল।’
দলের কোচ হিসেবে সারি-পচেত্তিনোদের সম্ভাবনার ব্যাপারে লিপ্পি বলেন, ‘এই বছর ইংলিশ ক্লাবগুলো ইউরোপে দারুণ সময় কাটাচ্ছে, তবে এই ব্যাপারগুলো চক্রের মত ঘুরতে থাকে। আমি মনে করি, সারির ইউরোপা লিগ জেতার দারুণ সম্ভাবনা আছে এবং এরপর আসে পচেত্তিনো যার পরিবার নারী পিএদমন্তে (ইতালির একটি জায়গা) পোঁতা।
