কামান্না গণহত্যা দিবস আজ

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২১:৪৮
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না গণহত্যা দিবস আজ ২৬ নভেম্বর। ১৯৭১ সালের এ দিনে পাকবাহিনী ও রাজাকাররা ২৭ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২৯ জনকে হত্যা করে। শহীদ মুক্তিযোদ্ধারা হচ্ছেন: মোমিন, কাদের, শহিদুল, সোলেমান, রাজ্জাক (১), ওয়াহেদ, রিয়াত, আলমগীর, মতলেব, আলি হোসেন, শরিফুল, আনিছুর, আলিমুজ্জামান, তাজুল, মনিরুজ্জামান, মাছিম, রাজ্জাক (২), কাওছার, সালেক, আজিজ, আকবর, সেলিম, হোসেন, রাশেদ, গোলজার, অধীর ও গৌর। এ সাথে শহীদ হন তাঁদের গাইড ফণিভূষণ কুন্ডু ও রান্নার বুয়া রঙ্গবিবি। স্বাধীনতার ৪২ বছরেও শহীদদের স্মরণে নির্মিত হয়নি কামান্না স্মৃতিসৌধ। প্রতিবছরের মত এবারও কামান্না শহীদদের শ্রদ্ধা জানানোর কর্মসূচি নিয়েছেন মুক্তিযোদ্ধারা।