সহজ-এর সঙ্গে রুটিরুজির সমঝোতা চুক্তি

আপডেট : ২১ মে ২০১৯, ২১:১৭

সহজ-এর এন্ট্রি লেভেলের চাকরির খবর মিলবে রুটিরুজি’তে

২০১৮ সালে প্রতিষ্ঠিত ব্লু/গ্রে কলার ও অগতানুগতিক চাকরি প্রত্যাশীদের ডিজিটাল প্ল্যাটফর্ম রুটিরুজি, দেশের অন্যতম শীর্ষস্থানীয় রাইড শেয়ারিং ও অনলাইন টিকিট সরবরাহকারী প্রতিষ্ঠান সহজ-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে। রাজধানীর গুলশানে অবস্থিত রুটিরুজির অফিস প্রাঙ্গণে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটির অধীনে সহজ-এর ডেলিভারি রাইডার, কল সেন্টার এজেন্টের মতো এন্ট্রি লেভেলের চাকরির বিজ্ঞপ্তিসমূহ নিয়মিত শেয়ার করবে রুটিরুজি। চাকরি প্রত্যাশীদের জন্য রুটিরুজির বিভিন্ন প্ল্যাটফর্মে (ফেসবুক, ফেসবুক মেসেঞ্জার ও ওয়েবসাইট) নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। রুটিরুজির মূল কোম্পানি, এসএসডি-টেক-এর নির্বাহী পরিচালক জামান মো. বাহাদুর খান এবং সহজ-এর মানব সম্পদ বিভাগের প্রধান আফলাতুন কায়সার চুক্তিটি বিনিময় করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুটিরুজি’র পক্ষ থেকে এসএসডি-টেক-এর নির্বাহী পরিচালক জামান মো. বাহাদুর খান; ডিজিটাল সার্ভিস স্পেশালিস্ট মাবরুর মুজিব চৌধুরী; সিনিয়র স্পেশালিস্ট শরীফ মুহাম্মদ মিশকাত ও স্পেশালিস্ট সিয়ামুল ইসলাম নাবিল এবং সহজ-এর পক্ষ থেকে মানব সস্পদ বিভাগের প্রধান আফলাতুন কায়সার, মানব সমপদ বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মারিয়াম সুলতানা ও আসিফ ইকবাল উপস্থিত ছিলেন