বেলকুচিতে স্কুলছাত্রীকে এসিডে ঝলসে দিয়েছে এক পাষণ্ড

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২১:৫৪
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ধুকুরিয়া বেড়া ইউনিয়নের লক্ষ্মিপুর গ্রামের হাছিনা খাতুন (১৩) নামের এক স্কুল ছাত্রীকে এসিডে ঝলসে দিয়েছে এক পাষণ্ড। গত রবিবার রাত দশটার দিকে এই ঘটনা ঘটে। তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হওয়ায় সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। থানা পুলিশ ও গ্রামবাসীদের সূত্রে জানা গেছে, স্থানীয় সাতলাঠি গার্লস স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী হাসিনা খাতুনের চাচাতো ভাই একই গ্রামের ডলার হোসেন তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু হাছিনা এতে সম্মত হয় না। দুইদিন আগে মেয়েটির বিয়ের প্রস্তাব আসলে পরিবার থেকে সম্মত জানানো হলে ডলার ক্ষুব্ধ হয়। রবিবার রাত দশটার দিকে মেয়েটি তার নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় জানালা দিয়ে তার উপর এসিড নিক্ষেপ করে ডলার পালিয়ে যায়।