চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ছয়ছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী জেসমিন আক্তার মু্ন্নীকে (৬) স্কুল থেকে অপহরণের ১২ দিন পর অপহরণকারি সুমীকে (২১) গ্রেফতার করে পুলিশ। তার বোন মনি বেগমের তথ্যের ভিত্তিতে মুন্নীর মামার মোবাইল ফোনের সূত্র ধরে হাজীগঞ্জ থানা পুলিশ গত রবিবার সুমিকে ঢাকার উত্তরার একটি বাসা থেকে আটক করে। কিন্তু ১২ দিন অতিবাহিত হলেও উদ্ধার করা যায়নি শিশু জেসমিন আক্তার মুন্নীকে। হাজীগঞ্জ থানার এসআই মান্নান জানান, আটক সুমী মতলব দক্ষিণ উপজেলার চাপাতলী গ্রামের কাজী বাড়ির আব্দুল মান্নানের মেয়ে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেওয়ান আবুল হোসেন বলেন, শিশু মুন্নীকে উদ্ধারের জন্য পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে।
