ফটো ক্যাপশন

আপডেট : ২১ মে ২০১৯, ২১:১৮

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং স্টল বাংলাদেশ-এর মধ্যে সম্প্রতি একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষর হয়। স্টল বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর থমাস হফম্যান এবং এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক চুক্তিপত্রে স্বাক্ষর করেন

০০০

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালেক। সভায় অন্যদের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভায় ২০১৮ সালের সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০% স্টক লভ্যাংশ (বোনাস শেয়ার) অনুমোদন করা হয়

০০০

ওয়ান ব্যাংক লিমিটেড এবং পিকমি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুসারে ওকে ওয়ালেট গ্রাহকগণ পিকমির যে কোনো রাইডে ওকে ওয়ালেট-এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং ক্যাশব্যাকসহ আকর্ষণীয় উপহার পাবেন। ব্যাংকের হেড অব এমএফএস অ্যান্ড এজেন্ট ব্যাংকিং গাজী ইয়ার মোহাম্মদ এবং পিকমির পরিচালক মেশকাত হোসেন রাকিব চুক্তিপত্রে স্বাক্ষর করেন

০০

বেসিক ব্যাংক লিমিটেড এবং ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী আগামী চার বছর (২০১৮-২০২১) বেসিক ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পাদনের কাজ করবে ন্যাশনাল ক্রেডিট রেটিংস। বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আহম্মদ হোসেন এবং ন্যাশনাল ক্রেডিট রেটিংস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মুজিবুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন