শাহজালাল বিমানবন্দরে ১১৭০ কার্টন সিগারেট আটক

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২২:৫৮
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা গতকাল সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ বিদেশি সিগারেট আটক করেছে। কে বা কারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১ হাজার ১৭০ কার্টন সিগারেট নিয়ে আসে। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চোরাচালানকৃত এই সিগারেট আটকের জন্য শুল্ক গোয়েন্দারা বিমানবন্দরের কাস্টমস হলের গ্রিন চ্যানেলের সামনে ওত পেতে থাকেন। সন্দেহজনক লাগেজগুলো স্ক্যানিং করা হয়; কিন্তু এসব লাগেজে কোন সিগারেট ছিল না। পরে কাস্টম হলের একটি কনভেয়র বেল্টের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৩টি লাগেজ আটক করা হয়। এই লাগেজগুলোর মধ্যে উল্লিখিত সিগারেটের কার্টনগুলো পাওয়া যায়। আটককৃত সিগারেটের মূল্য ২৫ লাখ টাকা।