মহাসচিব পর্যায়ের সংলাপ ফলপ্রসূ হবে :সুরঞ্জিত

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২৩:০৫
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ ও অর্থবহ করতে ‘বরফ গলতে’ শুরু করেছে। সংকট নিরসনে ইতিমধ্যে প্রধান দুই দলের সাধারণ সম্পাদক পর্যায়ে যে সংলাপের সূচনা হয়েছে তা ফলপ্রসূ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্তরঞ্জন দাস সভায় সভাপতিত্ব করেন। আলোচনা ফলপ্রসূ করতে উভয় দলের নেতাদের রাজনৈতিক ভাষায় কথা বলার ওপর গুরুত্ব আরোপ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, গণতন্ত্রের ভাষায় কথা বললে আমরা সমাধানের পথে এগিয়ে যেতে পারবো। গণতন্ত্রে আলোচনার কোন বিকল্প নেই। তাই সংঘাত ও সহিংসতা গণতন্ত্রের পরিপন্থী।