আব্দুস সালামের এমপি পদ অবৈধ ঘোষণার রায় স্থগিত

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২৩:০৫
ময়মনসিংহ-৯ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের এমপি পদ অবৈধ ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এক আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গতকাল সোমবার এই আদেশ দেন। একইসঙ্গে আগামী ২৮ নভেম্বর এ বিষয়ে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করেন। গত ২২ নভেম্বর বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের ডিভিশন বেঞ্চ সালামের এমপি পদ অবৈধ ঘোষণা করে রায় দেয়। এই রায় স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন আব্দুস সালাম। গতকাল আদালতে সালামের পক্ষে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ শুনানি করেন।