চরমোনাইয়ের বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হচ্ছে আজ

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২৩:১৮
লাখো মুসল্লির পদভারে মুখরিত হয়ে উঠছে চরমোনাই দরবার শরীফ। ‘লা ইলাহা ইল্ল¬াল্ল¬াহ’ জিকিরের ধ্বনি তুলে লাখ লাখ মুসল্লি চরমোনাইতে জড়ো হয়েছেন। চরমোনাইর পীর সাহেব মাওলানা সৈয়দ মো. রেজাউল করিমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে আজ মঙ্গলবার এ বাত্সরিক মাহফিল শুরু করবেন। ৩ দিনের বার্ষিক এ ওয়াজ মাহফিল আগামী শুক্রবার সকাল ৮টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। দেশের দ্বিতীয় বৃহত্তম এ ধর্মীয় সমাবেশে প্রতিদিন ফজর ও মাগরিবের পর পীর সাহেব ৫টি ও নায়েবে আমিরুল মুজাহিদীন মুফতি সৈয়দ ফয়জুল করিম ২টি গুরুত্বপূর্ণ বয়ান করবেন। মুসল্লিদের সুবিধার্থে সেখানে ৭০ লাখ স্কয়ারফুট একটি এবং ৩৭ লাখ স্কয়ার ফুট ২টি সামিয়ানা দিয়ে মূল প্যান্ডেল তৈরি করা হয়েছে।