সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির বিদেশ সফর নিয়ে প্রতিবেদন প্রকাশের ঘটনায় মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সম্পাদক মাহবুবা চৌধুরী এবং কূটনৈতিক প্রতিবেদক মিজানুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে। বিচারপতি মো. শওকত হোসেন এবং বিচারপতি মোস্তফা জামান ইসলামের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন।
