প্রতারণার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ৯ জন গ্রেফতার

আপডেট : ০২ মার্চ ২০১৪, ২২:২০
রাজধানীতে প্রতারণার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ৯জনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে ক্যান্টনমেন্টের কচুক্ষেত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২৫০ পিস ইয়াবা। গ্রেফতারকৃতরা হলেন, ইউপি চেয়ারম্যান মহসিন রেজা, মানিক খন্দকার , লিটন মুন্সি, স্বপন, কলিম মৃধা, আজিজুল হক, শাওন হাওলাদার, জসিম ও সনদ সাহা। রবিবার র্যাব সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভূমি জালিয়াতি ও প্রতারণার অভিযোগে বরিশাল জেলার ভাটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিনসহ ৯ জনকে গ্রেফতার করে র্যাব-১। ঐ চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন লোকের সাথে প্রতারণা করে আসছে।