আসন্ন তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ঠেকিয়ে একক প্রার্থী নির্ধারণে আগের মতই বহিষ্কার চলছে বিএনপিতে। গতকাল রাজশাহী ও কুমিল্লার চার বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।বহিষ্কৃতরা হলেন: রাজশাহী জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান মারকুনী, গোদাগাড়ী উপজেলা বিএনপি নেতা হযরত আলী (চেয়ারম্যান),কুমিল্ল¬ার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি ইমাম উদ্দিন মজুমদার শহীদ এবং সলিম উল্ল¬াহ টিপু।
দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহম্মেদ স্বাক্ষরিত পৃথক দু’টি বিবৃতিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী তত্পরতায় লিপ্ত থাকার কারণে তাদেরকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
