উপজেলায় তিস্তা নদীর ওপর গার্ডার ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শন করেছে সৌদি আরবের একটি প্রতিনিধি দল। সৌদি ফান্ড ফর ডেভলপমেন্টের (এসএফডি) অর্থায়নে ব্রিজটি নির্মাণের প্রতিশ্রুতি দেয়া হয়। এসএফডি’র আব্দুল্লাহ আল শেখদির নেতৃত্বে সাদ আল মাসেকি ও ইঞ্জিনিয়ার সাউদ আল সাম্মারী সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল গতকাল রবিবার হেলিকপ্টার যোগে সুন্দরগঞ্জে আসেন। পরে তারা তিস্তার তীরে গিয়ে ব্রিজের স্থান পরিদশন করেন। এসময় প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব সেলিম রেজা, প্রকৌশলী শহিদুর রহমান প্রামাণিক, শহিদুল ইসলাম প্রমুখ। ব্রিজটির দৈর্ঘ্য হবে এক হাজার চারশ’ ৯০ মিটার।
