আশুলিয়া বারইপাড়ার নন্দন পার্কের একটি রাইড থেকে পড়ে সোনালী নামের সাত বছরের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আশুলিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার বিকালে পার্কের শিশুদের বিশেষ রাইড ‘স্পেস গিয়ার’ থেকে ছিটকে পড়ে মারাত্মক আঘাত পায় সে। দ্রুত নিকটবর্তী জনসেবা মেডিক্যালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সোনালী নারায়ণগঞ্জ জেলার পাগলা থানাধীন অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুলের নার্সারী শ্রেণীর শিক্ষার্থী। সে ঝালকাঠি জেলার গলাচিপা থানার শ্যামচান গ্রামের ওমর ফারুকের সন্তান। সে নন্দন পার্কে বার্ষিক বনভোজনে এসেছিল।
