শোক সংবাদ

আপডেট : ০২ মার্চ ২০১৪, ২২:২৩
বেলায়েত সরকার টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া গ্রামের সমাজ সেবক আলহাজ্ব বেলায়েত সরকার ওরফে কান্টু সরকার (৯৫) বার্ধক্যজনিত কারণে গত শনিবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজেউন)। তিনি ৫ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম গভীর শোক প্রকাশ করেছেন। বেদেনা খাতুন এনটিভি ও বিডি নিউজ ২৪ ডটকমের কিশোরগঞ্জ প্রতিনিধি মারুফ আহমেদের মা বেদেনা খাতুন (৭০) দুর্ঘটনাজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গত শনিবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্বামী ও ৪ ছেলে রেখে গেছেন। আব্দুল ওয়াদুদ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ও মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল ওয়াদুদ (৯০) বার্ধক্যজনিত কারণে গতকাল ঢাকার নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।