সৈয়দ মো. হাবিবুল হক
ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. হাবিবুল হকের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। তার রুহের মাগফিরাত কামনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ, নির্বাহী ও সকল কর্মকর্তা-কর্মচারী সবার কাছে দোয়া কামনা করেছেন।
আমজাদ হোসেন খান
রিহ্যাবের প্রতিষ্ঠাতা, ওরিয়েন্টাল গ্রুপের পরিচালক বিএনপি নেতা শিল্পপতি রাকিবুল করিম খান পাপ্পুর বাবা আমজাদ হোসেন খানের ১০ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ঢাকার নিজ বাসভবনসহ গ্রামের বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুরে মিলাদ, দোয়া ও ফাতেহা পাঠের আয়োজন করা হয়েছে।
