সরকারি বাসা বরাদ্দের আবেদন

আপডেট : ২১ মে ২০১৯, ২১:২৭

আমরা যারা সরকারি চাকরিজীবী এবং ঢাকা শহরে পরিবার-পরিজন নিয়ে বাস করি, তাদের অধিকাংশকেই ভাড়া বাসায় থাকতে হয় এবং বেতনের মোটা অঙ্ক বাসাভাড়া দিতেই চলে যায়। এতে করে বাকি টাকা দিয়ে ছেলেমেয়ের লেখাপড়াসহ সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে। ঢাকা শহরে সরকারি বাসা বরাদ্দের ব্যাপারে জ্যেষ্ঠতা ও বেতন স্কেল অনুযায়ী দরখাস্ত জমা দেওয়ার মাধ্যমে অথবা অন-লাইনে ফরম পূরণের মাধ্যমে বাসা বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করতে মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

মো. আনোয়ার হোসেন

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট,

শেরে বাংলা নগর, ঢাকা ১২০৭