আজ সোমবার বিশ্ব বন্যপ্রাণী দিবস। এ উপলক্ষে পরিবেশ ও বন মন্ত্রণালয় একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। সকাল সাড়ে আটটায় রাজধানীর দোয়েল চত্বরে সমাবেশ ও র্যালি শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে এসে শেষ হবে। র্যালি শেষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সকাল নয়টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মন্ত্রণালয়ের সচিব মো:শফিকুর রহমান পাটোয়ারি এবং বন্যপ্রাণী বিশেষজ্ঞগণ এতে বক্তব্য রাখবেন।
