ভারতের লোকসভা নির্বাচন শুরু হবে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে। মোট সাতটি ধাপে এই নির্বাচন গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ভারতের টাইমস অব ইন্ডিয়া এক রিপোর্টে একথা জানায়। এপ্রিলের ৭ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে ভোট শুরু হবে।
সূত্র জানায়, চলতি সপ্তাহেই নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করবে। ইতিমধ্যে সবগুলো দল নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে। গত লোকসভা নির্বাচন মাত্র পাঁচ ধাপে শেষ করলেও এবার সাত ধাপে গ্রহণ করা হবে। বর্তমান লোকসভার মেয়াদ শেষ হচ্ছে ১ জুন। ফলে ৩১ মের মধ্যে নতুন সরকার গঠন করা বাধ্যতামূলক। লোকসভা নির্বাচনের সাথে সদ্য গঠিত তেলেঙ্গানা, ওডিশা এবং সিকিমে বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হবে।
