আজ ২০ ফাল্গুন, ১৪২০ বঙ্গাব্দ এবং ২ জমা: আউয়াল ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৩১ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ: নেপচুন ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা: ৪ ও ৭। শুভবার: রবি ও সোমবার। শুভরত্ন: এমিথিস্ট ও গার্নেট।
প্রকৃতিগতভাবে আপনি: মৌলিক চিন্তার অধিকারী। নিজের মতে চলতে চান। আপনি একটু চাপা। তাই লোকে আপনাকে সহজে ভুল বুঝবে। পরিচিতরা দেয়ার পরিবর্তে আপনার কাছ থেকে নেবে। পরিকল্পনা বাস্তবায়নে আপনাকে পুরোপুরি নিজের উপর নির্ভর করতে হবে। আপনার ইনটুইশন প্রখর। আপনি কিছু খেয়ালী। অতিন্দ্রীয় সব কিছুর প্রতিই আপনি আকৃষ্ট হতে পারেন। জীবনের প্রথম দিকে আপনি অনেক বাধা ও দুঃখের মুখোমুখি হবেন।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:চিত্রশিল্পী হেনরী রাউবার্ন, ব্যারিষ্টার মইনুল হোসেন, জ্যোতির্বিদ ফ্রিজ গ্রিবনার, বিজ্ঞানী জর্জ গেমো, আকন্দ সানোয়ার মোর্শেদ প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ নানামুখী ব্যস্ততা দেখা দিতে পারে। পরিশ্রম বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদেরকে সতর্ক থাকতে হবে। পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। পারিবারিক ব্যাপারে কোনো ধরনের দুশ্চিন্তা দেখা দিতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ আর্থিক দিক ভালো নাও যেতে পারে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মিডিয়া কর্মীদের জন্য দিনটি শুভ। কর্মব্যস্ত সময় কাটাতে হতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ কোনো কারণে ব্যয় বৃদ্ধি পেতে পারে। অর্থ নষ্ট হওয়ার ফলে কিছুটা বিব্রত বোধ করতে পারেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। নিজের ভুলের জন্য কোনো কাজ হাত ছাড়া হতে পারে। পরীক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। চাকরির পরীক্ষায় ভালো করতে পারেন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ আর্থিক দিক ভালো যাবে। বিশেষ কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রাজনীতিকদের জন্য সময় খুব একটা অনুকূল নয়। কোনো ধরনের ঝামেলায় পড়তে পারেন। ভ্রমণের পরিকল্পনা বাতিল করতে হতে পারে। দূরের যাত্রা শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ কোনো ধরনের মানসিক চাপে ভুগতে পারেন। আপনার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়— সে ব্যাপারে সচেষ্ট থাকুন। পারিবারিক দিক ভালো যাবে। কোনো পূর্ব কর্মের প্রতিফল পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। কোনো আত্মীয়ের সমস্যা নিয়ে ব্যস্ত হতে পারেন। মানসিক দৃঢ়তা বজায় রাখার চেষ্টা করুন। চাকরিজীবীদের সময় অনুকূল থাকবে। কর্মোন্নতির যোগ আছে। গবেষণা কোনো ধরনের সাফল্য আসতে পারে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। অকারণ দুশ্চিন্তা পরিহার করুন। অন্যথায় সময় নষ্ট এবং কাজের ক্ষতি হতে পারে। বিশেষ কোনো যোগ্যতার স্বীকৃতি পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ বিজ্ঞানীদের জন্য দিনটি শুভ। বিজ্ঞান প্রযুক্তি সংক্রান্ত কাজে লেগে থাকলে সুফল পেতে পারেন। ভালো কোনো যোগাযোগ হতে পারে। মহিলাদের শরীর ভালো যাবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। বেকার মহিলাদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ মন ভালো নাও থাকতে পারে। কোনো আপনজনের জন্য দুশ্চিন্তা বা মানসিক অশান্তি দেখা দিতে পারে। রাজনীতিকদের জন্য দিনটি শুভ। দায়িত্ব ও গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। শরীর ভালো নাও থাকতে পারে। বিনোদন শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ বিদ্যার্থীদেরকে সতর্ক থাকতে হবে। পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিন। আমোদ-প্রমোদে সময় নষ্ট করবেন না। অন্যথায় নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। সন্তানের শরীর স্বাস্থ্য উদ্বেগ দেখা দিতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার ব্যাপারে আশাবাদী হতে পারেন। জনপ্রতিনিধিদের জন্য দিনটি শুভ নয়। রাজনৈতিক ক্ষেত্রে ক্ষমতাশালী ব্যক্তিদেরকে কোন সমস্যায় পড়তে হতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ দিনটি শুভ সম্ভাবনাময়। চিকিত্সকদের জন্য উত্সাহব্যঞ্জক কিছু ঘটতে পারে। চাকরিজীবীদের সময় ভালো যাবে। কর্মস্থলে ভালো কিছু ঘটতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারে। ভ্রমণে আনন্দ পাবেন এবং নতুন অভিজ্ঞতা লাভ করতে পারেন।
