এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২০:০৬
সময: ৪০ মিনিট পূর্ণমান: ৪০ প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ০১ নম্বর। ১। বিনিময় বিলে রিবেট আদিষ্ট এর জন্য কি? ক. আয় খ. দায় গ. খচর ঘ. সম্পদ ২। মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য যে ভাতা প্রদান করা হয় তাকে কি বলে? ক. দূর্মূল্য ভাতা খ. মহার্ঘ্য ভাতা গ. বিশেষ ভাতা ঘ. অন্যান্য ভাতা ৩। মি. করিম ৩০,০০০ টাকার প্রাপ্য বিল জনতা ব্যাংকে ৫% হারে বাট্টা করে। বিলটি ২মাস ১৫দিন মেয়াদী হলে বাট্টার পরিমাণ কত? ক. ১২৫ টাকা খ. ২৫০ টাকা গ. ৩১২ টাকা ঘ. ৫০০ টাকা ৪। রেওয়ামিলে ভাড়া (৩/৪) অংশ প্রদান ৩০,০০০ টাকা হলে উদ্বৃত্ত পত্রে বকেয়া ভাড়া বাবদ কত যাবে? ক. ১০,০০০ টাকা খ. ২০,০০০ টাকা গ. ৩০,০০০ টাকা ঘ. ৪০,০০০ টাকা ৫। ইস্যুকৃত মূলধন ২,০০,০০০ টাকা। তলবকৃত মূলধন ১,৬০,০০০ টাকা। বকেয়া তলব ১২,০০০ টাকা, অগ্রিম তলব ১০,০০০ টাকা হলে পরিশোধিত মূলধনের পরিমাণ কত ? ক. ১,৫০,০০০ টাকা খ. ১,৫৮,০০০ টাকা গ. ১,৭০,০০০ টাকা ঘ. ১,৭২,০০০ টাকা ৬। অগ্রিম তলবের টাকা সমন্বয়ে লিপিবদ্ধ করলে— i) অগ্রিম তলব হিসাবে ডে. ii) ব্যাংক হিসাব ডে. iii) অগ্রিম তলব হিসাব ক্রে. নিচের কোনটি সঠিক? (ক) i (খ) i,ii (গ) iii (ঘ) i, iii নিচের উদ্দীপকের আলোকে ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও: শাওন ২০১২ সালের ১ জুলাই ৫০,০০০ টাকা মূল্যের যন্ত্রপাতি ক্রয় করে। যন্ত্রটির সংস্থাপন ব্যয় ২,০০০ টাকা। যন্ত্রটির আনুমানিক আয়ুষ্কাল ১৩ বছর। ৭। সরল রৈখিক পদ্ধতিতে ২০১২ সালে যন্ত্রপাতির অবচয় কত? ক. ২,০০০ টাকা খ. ৩,০০০ টাকা গ. ৪,০০০ টাকা ঘ. ৫,০০০ টাকা ৮। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে শতকরা অবচয় হার কত? ক. ৭.৬৯% খ. ১৫.৩৮% গ. ২৩.০৭% ঘ. ৩০.৭৬% ৯। অগ্রিম ভাড়া ৩,০০০ টাকা। অগ্রিম ভাড়া ৩/৪ অংশের মেয়াদ শেষ হয়েছে। হিসাব কাল শেষে অগ্রিম ভাড়ার পরিমাণ কত ? ক. ৭৫০ টাকা খ. ১,৫০০ টাকা গ. ২,২৫০ টাকা ঘ. ৩,০০০ টাকা ১০। বিজ্ঞাপন খরচ ২০,০০০ টাকা। বিজ্ঞাপন খরচ পরবর্তী ৪ বছরের মধ্যে অবলোপন করতে হবে। বিলম্বিত বিজ্ঞাপন কত ? ক. ১৫,০০০ টাকা খ. ১৬,০০০ টাকা গ. ১৭,০০০ টাকা ঘ. ১৮,০০০ টাকা ১১। চলতি দায় হলো- i) অগ্রিম প্রাপ্ত ভাড়া ii) অগ্রিম বেতন iii) অগ্রিম শিক্ষানবিশ সেলামী নিচের কোনটি সঠিক? ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii ১২। অফিসের জন্য পণ্য ব্যবহার করলে— i) ক্রয় থেকে বাদ যাবে ii) অফিস খরচ থেকে বাদ যাবে iii) অফিস খরচের সাথে যোগ হবে নিচের কোনটি সঠিক? ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii ১৩। দুটি তলবের মধ্যে কমপক্ষে কত মাসের ব্যবধান থাকতে হয়? ক. ১ মাসের খ. ২ মাসের গ. ৩ মাসের ঘ. ৪ মাসের ১৪। চলতি সম্পদ হলো— i) সমাপনি মজুদ পণ্য ii) অগ্রিম খরচাবলি iii) প্রাপ্য আয় নিচের কোনটি সঠিক? ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii ১৫। প্রতি দুই মাস অন্তর অন্তর উত্তোলন করলে সুদ ধরতে হয় কত মাসের? ক. ১.৫ মাসের খ. ২.৫ মাসের গ. ৩.৫ মাসের ঘ. ৪.৫ মাসের ১৬। কোন প্রকার কু-ঋন সমন্বয় করার পূর্বে দেনাদারের পরিমাণ হচ্ছে ২০,৫০০ টাকা, কু-ঋন সঞ্চিতি ১,৮৫০ টাকা, কু-ঋন ৫০০ টাকা, দেনাদারের উপর ১০% কু-ঋন সঞ্চিতি এবং ৫% বাট্টা সঞ্চিতি ধার্য্য করা হয়। বাট্টা সঞ্চিতির পরিমাণ কত টাকা ? ক. ৮১৬ টাকা খ. ৯০০ টাকা গ. ২,০০০ টাকা ঘ. ২,০৫০ টাকা ১৭। কু-ঋণ সঞ্চিতি কী? ক. অলিক সম্পত্তি খ. বিপরীত সম্পত্তি গ. স্থায়ী সম্পত্তি ঘ. চলতি সম্পত্তি ১৮। ক্যাসিও কোম্পানি ১৯৯৭ সালে ১০০০ ক্যালকুলেটর প্রস্তুত করতে নিম্নোক্ত খরচ করেছে। কাঁচামাল ক্রয় ১,৫০,০০০ টাকা, মজুরি ৫০,০০০ টাকা, কারখানা উপরি ব্যয় ১,৬০,০০০ টাকা।যদি কাঁচামাল ও মজুরি ১০% বৃদ্ধি পায় এবং উপরি ব্যয় ১০% হ্রাস পায় তাহলে প্রতি ক্যালকুলেটরের উত্পাদন ব্যয় কত? ক. ৩৬৪ টাকা খ. ৩৬০ টাকা গ. ৩৫৪ টাকা ঘ. ৩৫০ টাকা ১৯। যদি বিক্রিত পণ্যের ব্যয় ১৬,০০০ টাকা হয় এবং প্রান্তিক মুনাফার হার শতকরা ২০ টাকা হয় তবে বিক্রয়ের পরিমাণ কত হবে? ক. ১৯,০০০ টাকা খ. ১৯,২০০ টাকা গ. ২০,০০০ টাকা ঘ. ২০,২০০ টাকা ২০। প্রারম্ভিক মজুদ ৪০০ টাকা, সমাপনি মজুদ ৭০০ টাকা এবং বিক্রয় করা পণ্যের ব্যয় ৩,৪০০ টাকা। নিট ক্রয়ের পরিমাণ কত ? ক. ৩,৭০০ টাকা খ. ৩,১০০ টাকা গ. ২,৯০০ টাকা ঘ. ২,৫০০ টাকা ২১। কাঁচামাল ৩,০০০ টাকা, মজুরি ১,০০০ টাকা, কারখানার উপরি ব্যয় কাঁচামালের ২০% এবং বিক্রয় খরচ কারখানা উপরি ব্যয়ের ২৫%, প্রতি ইউনিট কত টাকায় বিক্রি করলে ব্যয়ের মোট ২০% লাভ হবে? ক. ১০০ টাকা খ. ১০৪ টাকা গ. ১১৪ টাকা ঘ. ১২৪ টাকা ২২। কমিশন ধার্য করার পরবর্তী মুনাফা ৩০,০০০ টাকা। ১০% কমিশন ধার্য করলে কমিশন কত হবে? ক. ২,৭২৭ টাকা খ. ৩,০০০ টাকা গ. ৩,২০০ টাকা ঘ. ৩,৩০০ টাকা ২৩। যে অংশীদার কারবার থেকে অবসর গ্রহণ করার পরও মূলধন উঠিয়ে নেয়নি তাকে কোন ধরনের অংশীদার বলা হয়? ক. নামমাত্র খ. সাধারণ গ. সীমাবদ্ধ ঘ. আপাত দৃষ্টিতে ২৪। অংশীদারি ব্যবসায়ে লিখিত চুক্তিকে কি বলে? ক. চুক্তি খ. চুক্তিপত্র গ. চুক্তি ম্যানুয়াল ঘ. চুক্তিনামা ২৫। চুক্তিতে উল্লেখ না থাকলে অংশীদারগণ বেতন পাবে কিভাবে? ক. মাসিক খ. ত্রৈমাসিক গ. বার্ষিক ঘ. পাবেনা পরবর্তী অংশ কাল