জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার বাংলা ও ইংরেজি দ্বিতীয়পত্র

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২০:০৬
বাংলা মোস্তাফিজুর রহমান লিটন, সিনিয়র শিক্ষক বীরশ্রেষ্ঠ নূরমোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা মানব ধর্ম অংশ : ১ আমি কারে কিবা বলি ওরে/দিশে না মেলে।/লোকে বলে লালন ফকির /কোন জাতের ছেলে\/ছেদদন্ড জড়ায়ে ধরে/এক একেশ্বর সৃষ্টি করে।/আগাম-নিগম চরাচরে/তাইতে জাত ভিন্ন বলে\/জগত জুড়ে জাতের প্রমাণ/হিন্দু, যবন, বৌদ্ধ, খ্রিস্টান।/তাতে কি হয় জাতের প্রমাণ /শাস্ত্র খুঁজিলে? অংশ : ২ সব লোকে কয় লালন কী জাত সংসারে।/লালন কয়, জাতের কী রূপ, দেখলাম না এ নজরে।।/কেউ মালা, কেউ তসিব গলায়,/তাইতে কী জাত ভিন্ন বলায়,/যাওয়া কিংবা আসার বেলায়/জাতের চিহ্ন রয় কার রে ...লালন সে জাতের ফাতা/বিকিয়েছে সাত বাজারে।। ক) লালন শাহ কী জাতীয় কবি? খ) ‘যাওয়া কিংবা আসার বেলায়/জাতের চিহ্ন রয় কার রে’—কথাটি ব্যাখ্যা করো। গ) অংশ ১ এর সাথে অংশ ২ এর জাত শব্দটির সম্পর্কগত সাদৃশ্য তুলে ধরো। ঘ) উদ্দীপক দুটিতে লালন ফকির কীভাবে মানবধর্মের জয়গান করেছেন—বিশ্লে¬ষণ করো। অংশ : ১ আমি কারে কিবা বলি ওরে/দিশে না মেলে।/লোকে বলে লালন ফকির /কোন জাতের ছেলে\/ছেদদন্ড জড়ায়ে ধরে/এক একেশ্বর সৃষ্টি করে।/আগাম-নিগম চরাচরে/তাইতে জাত ভিন্ন বলে\/জগত জুড়ে জাতের প্রমাণ/হিন্দু, যবন, বৌদ্ধ, খ্রিস্টান।/তাতে কি হয় জাতের প্রমাণ /শাস্ত্র খুঁজিলে? অংশ : ২ সব লোকে কয় লালন কী জাত সংসারে।/লালন কয়, জাতের কী রূপ, দেখলাম না এ নজরে।।/কেউ মালা, কেউ তসিব গলায়,/তাইতে কী জাত ভিন্ন বলায়,/যাওয়া কিংবা আসার বেলায়/জাতের চিহ্ন রয় কার রে ...লালন সে জাতের ফাতা/বিকিয়েছে সাত বাজারে।। ক) লালন শাহ কী জাতীয় কবি? খ) ‘যাওয়া কিংবা আসার বেলায়/জাতের চিহ্ন রয় কার রে’—কথাটি ব্যাখ্যা করো। গ) অংশ ১ এর সাথে অংশ ২ এর জাত শব্দটির সম্পর্কগত সাদৃশ্য তুলে ধরো। ঘ) উদ্দীপক দুটিতে লালন ফকির কীভাবে মানবধর্মের জয়গান করেছেন—বিশ্লে¬ষণ করো। উত্তর : ক লালন শাহ মরমি জাতীয় কবি। উত্তর : খ কথাটি দ্বারা জন্ম ও মৃত্যুর সময় কারও জাত থাকে না প্রসঙ্গে আলোচিত হয়েছে। মানুষ জন্মেই কোনো জাত-পাত গ্রহণ করে না। সে সমাজ বা মানব প্রচলিত ধর্ম দ্বারা বিশেষ ভাবে পরিচিত লাভ করে। কিন্তু জন্মের সময় যেমন কোনো জাতের চিহ্ন থাকে না তেমনি মৃত্যুর সময়েও মানুষের কোনো জাতের পরিচয় থাকে না। তাই কবি যাওয়ার কিংবা আসার বেলায় জাতের চিহ্ন কারও থাক না বলে মনোভাব ব্যক্ত করেছেন। উত্তর : গ অংশ ১ এর সাথে অংশ ২ এর জাত শব্দটির সম্পর্কগত সাদৃশ্য হলো মানুষ হিসেবে ‘জাত; শব্দটি মানবধর্মের বিপক্ষের অবস্থান। জাত বিদ্বেষ মোটেও ভালো না। লালন ফকিরকে যখন কেউ জিজ্ঞাসা করতো তিনি কোন জাতের বা কোন ধর্মের তিনি তাদের বলতেন তিনি মানবধর্মের। সকল মানুষ ই সমান। জাতপাত মানুষের তৈরি। মানুষ তার ব্যক্তিগত ক্ষমতা বাড়ানোর জন্যে জাতপাতের অহংকার করে থাকে। কিন্তু সমাজ জীবনে এই জাত পাতের সম্পর্ক মোটেও মানবিকতাতে তুলে আনতে পারে না বরং সকল বিষয়ের মধ্যে এই জাত শব্দটি প্রবেশ করে গোলমাল তৈরি করেছে। যাবতীয় অশান্তির এই কারণ হলো জাতের অহংকার করা। উদ্দীপক১ এবং উদ্দীপক ২ তে আমরা দেখতে পাই এই জাত প্রথা ভিত্তিহীন। লালন কোন জাতের ছেলে সেটা বড় কথা নয়। মানুষ জন্ম মৃত্যুর কালে কোনো জাতের থাকে না মানুষ শুধু মিথ্যে ক্ষমতার জন্যেই জাতের অহংকার দেখাই। উত্তর : ঘ উদ্দীপক দুটিতে লালন ফকির মানবধর্মের জয়গান করেছেন—জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে। লালন ফকির বলেছেন মানুষ মিছেই ধর্মে দোহায় দিয়ে নিজেদের মধ্যে জাত পাতের বিভেদ তৈরি করে। আসলেই মানুষ এমন ্কটি প্রক্রিয়া যেখানকার মূল জায়গা। মানুষ যেমন জন্মের সময় কোনো জাতের থাকে না আবার মৃত্যুর সময়ও তেমন কোনো জাতের থাকে না। কিন্তু দুনিয়াদারিকত্ব সকলে একটি বিশেষ ধর্ম মেনে চলে এবং অন্যের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে নিজেদের মাঝেই গোলমাল সৃষ্টি করে যার ফলে সমাজজীবনে নেমে আসে এক প্রকার অশান্তি। শুধু শুধু ধর্মের নামে গোড়ামি করে মানুষ হিসেবে মানুষকে ছোট করে দেখে কোনো ফায়দা লুটে নেওয়া যায় না এই মর্মে লালন ফকির আবারও বলেছেন প্রচলিত ধর্মের দোহায় বড় নয় মানুষের মাঝে সস্প্রীতি স্থাপনের মাঝেই মানুষের আসল পরিচয়। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। মানবধর্মই হলো বড় সত্য। উদ্দীপক অংশ দুটিতে আমরা মানুষের জয় গানকে প্রাধান্য পেতে দেখি। সেখানে প্রচলিত কোনো ধর্মের কথা না বলে লালন ফকির দেখাতে চেষ্টা করেছেন যে, মানুষের মূল ধর্মই হলো মানবধর্ম। কেউ মালা বা কেউ তসবি পরলেই সে অনেক কিছু হবে তা নয়। একজন ভালো ধর্মের মানুষ মানুষকে কখনো খারাপ ভাবে দেখে না। সে কখনো মানুষের ভেতরে কোনো জাত-পাত দেখে না। লালন ফকির বলেছেন ,মানুষের মাঝে আদর্শগতভাবে মানবিকতার এক দৃষ্টি স্থাপন করতে হবে তাহলে মানব সমাজে শক্তির বাণী ছুঁয়ে যাবে। ইংরেজি দ্বিতীয়পত্র এস. এম. মুরাদ হোসেন সিনিয়র শিক্ষক, ইংরেজি বিভাগ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা। Article SOME COMMON USES OF ‘THE’ 01. নির্দিষ্ট করে বোঝাতে singular ও plural উভয় প্রকার Common noun এর আগে the ব্যবহূত হয়। [To indicate a particular person (s) or thing(s)] Look at the boy / boys. The book is out of print. 02. কোন অনির্দিষ্ট noun দ্বিতীয়বার উল্লেখিত হয়ে নির্দিষ্ট হয়ে গেলে তার আগে the বসে। Before a noun which has become definite by being mentioned a second time. There is a tree in the garden. The tree is an Oak. I have bought a pen. The pen is white. 03. সমগ্র শ্রেণি বা জাতি বুঝাতে singular common noun এর আগে the ব্যবহূত হয়। (Before a singular noun meant to represent a whole class) The cow is a domestic animal. The dog is a faithful animal. The rose is the sweetest of all flowers. NOTE: Two nouns ‘man’ and ‘woman’ used to denote the whole class never have any article. Man is mortal. Woman is man’s mate. 04. Adjective, Adjective phrase বা Adjective clause দ্বারা কোন Common noun কে নির্দিষ্ট করা হলে ঐ Common noun এর আগে the বসে। (Before a noun made definite by the addition of a phrase or clause). The girl with the white sari is beautiful. The boy who came here yesterday is my friend. The pen which I bought from market is not so good. 05. Superlative degree এবং Superlative সূচক শব্দের আগে the বসে। (‘The’ is used before the Adjectives in Superlative degree and the words in the Superlative sense). He is the best boy in the class. Even the darkest cloud has a silver lining. I bought the best book from the market. He is the singer of the day. He is the man of the match. The Prime Minister has arrived here. 06. কেউ বাদ্যযন্ত্র বাজালে তার আগে the বসে। তা না হলে বসেনা। Before the name of a musical instrument when one plays on it, otherwise not. He plays the piano / guitar. (But, he has a piano / guitar) Note: ‘play on’ group verb হিসেবে ব্যবহূত হলে the হয়না। He plays on flute / harmonium. 07. নির্দিষ্টভাবে বুঝালে uncountable noun এর আগে the ব্যবহূত হয়। (Before an uncountable noun (material noun / abstract noun) to particularize it). The gold of Australia is pure. The kindness of Mohsin is known to all. The water of sea is blue. 08.‘যত.....তত’ বুঝাতে Adverb এর Comparative degree এর আগে the বসে। (‘The’ is used as an Adverb with Comparatives. Such ‘the’ is called Adverbial ‘the’). The sooner, the better. The more, the merrier. The more you get the more you want. 09. দুই এর মধ্যে তুলনা বুঝাতে adjective এর Comparative degree এর আগে the বসে। এ ক্ষেত্রে সাধারনত ‘of the two’ phrase টি উল্লেখ থাকে। Neela is the better of the two girls. This is the finer horse of the two. Of the two brothers, Masum is the older. 10. একক বস্তু যেমন-পৃথিবী, চন্দ্র, সূর্য এর আগে the বসে। (Before the name of a thing which only one exists in Nature). The earth moves round the sun. The sun shines in the sky. Look at the moon. 11. Ordinal number অক্ষর দ্বারা লেখা হলে তার আগে the বসে। কিন্তু Roman figure দ্বারা লেখা হলে তার আগে the বসেনা। (তবে পড়ার সময় the পড়তে হয়)। Edward the seventh. Omar II (Omar the second) 12.একই গুন সম্পন্ন দুই ব্যক্তি, বস্তু বা স্থানের মধ্যে তুলনা বুঝালে, যার সাথে তুলনা করা হয় তার আগে the বসে। (Before Proper Nouns for comparison to denote a type). Narayanganj is the Dundee of Bangladesh. Rabindranath is the Shakespeare of India. Nazrul is the Shelly of Bengal. 13. সমষ্টিবাচক দেশের নামের আগে the বসে। (Before the names of countries which are collectively formed). The USA, The UK, The UAE 14. জাতির নামের আগে the বসে। (Before the noun denoting nation or race). The English are industrious. The Bangalees are intelligent but idle. NOTE: Such a noun without ‘the’ indicates the language of the people. (এ জাতীয় noun এর আগে the না বসালে তা কোন জাতির ভাষার নাম বোঝায়)। English is an international language. Bangla is a rich language. 15. Road এর নামের আগে the বসে; কিন্তু Street বা Avenue এর নামের আগে the বসেনা। (Before the name of road but not before the name of street or avenue)The bus is running on the Mirpur Road. The book is bought from Rankin Street. This bat is available in a shop on Bangabandhu Avenue.