সফেদায় যথেষ্ট পরিমাণে ভিটামিন ‘সি’ ও ভিটামিট ‘এ’ রয়েছে। ভিটামিন ‘সি’ ইমিউনিটি গড়ে তোলে; ত্বক, চুল ও দাঁত ভালো রাখে। অ্যানিমিয়া প্রতিরোধ করে। ভিটামিন ‘এ’ চোখ, ত্বক ও হাঁড়ের জন্য ভালো। ত্বকের মিউকাস মেমব্রেন গড়ে তুলতেও ভিটামিন ‘এ’ সাহায্য করে। নিয়মিত সফেদা খেলে মুখের ক্যান্সার (ওরাল ক্যান্সার) প্রতিরোধ করতে সাহায্য করে এবং দাঁত ভালো রাখে।
সফেদার কোনো ফ্যাট নেই, যারা মিষ্টি খেতে পছন্দ করেন, তারা সফেদা ট্রাই করতে পারেন। ক্যালরি বাড়ার আশঙ্কাও কম, খেতেও সুস্বাদু।
পাকা সফেদায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আয়রন ও কপার। ভিটামিনের মধ্যে ফোলেট, নিয়াসিন ও প্যান্টোথেনিক এসিড রয়েছে। এই উপাদানগুলো মেটাবলিক ফাংশন ভালো রাখতে সাহায্য করে।
সফেদায় প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। ফাইবার কনস্টিপেশনের সমস্যা দূর করতে সাহায্য করে।
ভিটামিন, মিনারেল ও অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ সফেদা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।
ট্যানিন নাম অ্যান্টি-অক্সিডেন্ট থাকার কারণে সফেদা ত্বক উজ্জ্বল রাখতে ও চুলের চকচকে ভাব বজায় রাখতে সাহায্য করে।
সফেদা ট্যানিনে অ্যান্টিভাইরাল উপাদান থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে।
সফেদা সহজে হজম করা যায়।
