সিটি আইটি মেলায় লেনোভো পণ্য এবং অফার

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২০:১৭
গত ২৬ ফেব্রুয়ারি থেকে বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হওয়া দশ দিনব্যাপী ‘সিটি আইটি ২০১৪’ মেলায় লেনোভো ব্র্যান্ডের পণ্য সামগ্রী নিয়ে গ্লোবাল ব্র্যান্ড অংশগ্রহণ করছে। মেলায় রয়েছে লেনোভোর বিশাল প্যাভিলিয়ন। এতে থাকছে লেনোভো ব্র্যান্ডের বিভিন্ন মডেলের নোটবুক, ট্যাবলেট পিসি, ডেস্কটপ পিসি এবং অল-ইন-ওয়ান পিসি। মেলা উপলক্ষে প্রতিটি লেনোভো পণ্যে রয়েছে আকর্ষণীয় লেনোভো পোলো টি-শার্ট। মেলা চলাকালীন এই অফার গ্রহণ করা যাবে। মেলা চলবে ৮ মার্চ পর্যন্ত।