গ্রুপ ফটো শেয়ারিং আসছে ব্ল্যাকবেরি ম্যাসেঞ্জারে

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২০:১৭
ব্ল্যাকবেরি ম্যাসেঞ্জারকে জনপ্রিয় করে তুলতে সব প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছে ব্ল্যাকবেরি। কিছু দিন আগেই নতুন ফিচার যুক্ত করা ব্ল্যাকবেরি ম্যাসেঞ্জারে এবার যুক্ত হতে যাচ্ছে গ্রুপ ফটো শেয়ারিং সুবিধা। সেইসাথে বড় আকারের ফাইলও সমর্থন করবে এই ম্যাসেঞ্জার সার্ভিস। ব্ল্যাকবেরি জানিয়েছে, খুব দ্রুতই এতে যুক্ত হতে যাচ্ছে মাল্টি-পারসন চ্যাটিংয়ের সময় ফটো শেয়ারিং, লোকেশন শেয়ারিং, ভয়েস নোট পাঠানো, ড্রপবক্স থেকে ফাইল শেয়ারিং প্রভৃতি সুবিধা। আর ফাইল শেয়ারিংয়ে ফাইল সাইজ বাড়ানো হয়েছে ১৬ মেগাবাইট পর্যন্ত!