জয়-পরাজয়ের চেয়ে মাঝে মাঝে যে অংশগ্রহণটাও অনেক বড় হয়ে দেখা দেয় সেটা নতুন করে আরও একবার প্রমাণ করে দেখালেন রাশিয়া ও জাপানের দুই অ্যাথলেট আলবার্ট ডেমচেঙ্কো ও নোরিয়াকি কাসাই। রাশিয়ার সোচিতে সদ্য সমাপ্ত শীতকালীন অলিম্পিকি অংশ নেওয়ার মাধ্যমে এই দু্’জনই গড়েছেন সবচেয়ে বেশি বার শীতকালীন অলিম্পিকে অংশ নেওয়ার গিনেজ রেকর্ড। আর সাতবার করে শীতকালীন অলিম্পিকে অংশ নিতে আসা এই দু’জনের ফলাফল ছিল ‘সিঙ্গেলস্ লুজ’ এ ডেমচেঙ্কোর রৌপ্যপদক জয় এবং ‘নরমাল হিল স্কি জাম্পিং’-এ নোরিয়াকির অষ্টম স্থান অর্জন।
